Wednesday, June 17, 2026

বিরোধীদের মুখবন্ধের ষড়যন্ত্র! অনাস্থা বিতর্ক শুরুর আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

Date:

Share post:

মণিপুর হিংসা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের তরফে আলোচনা বসতে আর কিছুক্ষণ পরেই। তার আগেই রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদকে। মণিপুর ইস্যুতে আজ সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। তখনই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বাদল অধিবেশন থেকে রৃণমূল সাংসদকে সাসপেন্ড করে দেন। এরপরই সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়।


জানা গিয়েছে,এ দিন রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সভাকক্ষ। সংসদীয় দলনেতা পীযূষ গোয়েল রাজ্য়সভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সাসপেনসনের দাবিতে একটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, “ডেরেক ওব্রায়েন লাগাতার সংসদের অধিবেশনে ব্যাঘাত ঘটাচ্ছেন, চেয়ারের সম্মান রাখছেন না এবং সংসদের কক্ষের শৃঙ্খলাভঙ্গ করছেন।”


এরপরই  রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানান, অসংসদীয় আচরণ ও চেয়ারের নির্দেশ অমান্য করার জন্য ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হচ্ছে। অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হল।তারপর বেলা বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। একই সঙ্গে মুলতুবি হয় লোকসভাও।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...