Wednesday, May 27, 2026

জীবনের প্রথম ওয়েব সিরিজে মিমি, নায়কের নাম শুনলে চমকে উঠবেন!

Date:

Share post:

যতদিন যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির ওয়েব সিরিজের (Bengali Web Series) প্রতি নির্ভরশীলতা বাড়ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থেকে শুরু করে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) সকলেই এখন ওয়েবে মনোনিবেশ করেছেন। বা বলা যেতে পারে বাধ্য হয়েছেন। কারণ বক্স অফিস কিছুতেই প্রযোজকের মুখে হাসি ফোটাতে পারছে না। সামনের শুক্রবার রাজ চক্রবর্তীর ‘ আবার প্রলয় ‘ OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ঋত্বিক চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, কৌশানী, গৌরবের মতো অভিনেতারা রয়েছেন। এবার শোনা যাচ্ছে ওয়েবের দ্বারস্থ হচ্ছেন আরেক টলিউড অভিনেত্রী সাংসদ। হাতে একগুচ্ছ ছবি থাকা সত্ত্বেও জীবনের প্রথম ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

টলিপাড়ার অন্দরমহল বলছে ‘হইচই’-এর তরফে একটি নতুন ওয়েব সিরিজ়ের জন্য অভিনেত্রীর কাছে প্রস্তাব গিয়েছে। মিমি নাকি রাজিও হয়েছেন। তবে চমক অন্য জায়গায়। তিনি অভিনয় করতে চলেছেন বলিউডের এই মুহুর্তের সবচেয়ে আলোচিত অনস্ক্রিন বঙ্গ কত্থক শিল্পী টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury) বিপরীতে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এক ঝলকে বদলে দিয়েছে অভিনেতার জীবন, একথা মানছেন সবাই। এভাবে তাঁকে নিয়ে কাজ করার কথা ভাবতে পারেনি টলিউড। তাই হিন্দি সিনে ইন্ডাস্ট্রি এক গোল দিতেই টোটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত কলকাতা। স্বস্তিকার সঙ্গে টোটার প্রথম ওয়েব সিরিজ় ‘নিখোঁজ’ চলতি মাসেই মুক্তি পাচ্ছে। সূত্রের খবর, এবার মিমি এবং টোটাকে নিয়ে নতুন এই সিরিজ়টি পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী চন্দ্রাশিস রায়। ছবি চলছে না বলেই কি নতুন মাধ্যমে ভাগ্যান্বেষণে নামছেন সাংসদ-অভিনেত্রী? এই প্রশ্ন যখন উঁকি দিচ্ছে টলিপাড়ায়, তখন মিমি তাঁর আগামী ছবি ‘ রক্তবীজ ‘ নিয়ে বেশ উত্তেজিত। উইন্ডোজের ব্যানারে এই ছবি মুক্তি পাবে পুজোয়।

 

 

 

 

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...