Wednesday, June 17, 2026

বেহালার পর হরিদেবপুরে আহ.ত স্কুল পড়ুয়া, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

পথ দুর্ঘটনায় বেহালার বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের মৃত্যুর ক্ষত এখনও দগদগে। এরইমধ্যে পথ দুর্ঘটনার কবলে পড়ল আরও এক স্কুল পড়ুয়া। এবার ঘটনাস্থল হরিদেবপুরের কালীতলা বলাকা। এবারও দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র। আহত ওই ছাত্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।


আরও পড়ুনঃ বেহালা কাণ্ডে গ্রেফ.তার ১১, সৌরনীলের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্র শ্রী সত্য বাল বিহাল স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার সকালে এই ছাত্র স্কুলে যাওয়ার পথে তাঁর অভিভাবকের হাত ছেড়ে দৌঁড়তে থাকে। এরপরই উল্টোদিক থেকে আসা একটি ট্যাক্সির সামনে পড়ে যায় সে। কোনওরকমে ব্রেক কষে গতি নিয়ন্ত্রণ করেন চালক। তবুও ধাক্কা লেগে ছিটকে পড়ে ছাত্রটি। তার চোখে ও মুখে আঘাত লাগে।


স্থানীয়রা ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায়।তারপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...