Thursday, May 28, 2026

আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নামছে টিম ইন্ডিয়া, জয় লক্ষ‍্য হার্দিকদের

Date:

Share post:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। গায়েনায় দ্বিতীয় ম্যাচে হেরে ভারত এখন ০-২ পিছিয়ে। আজ, মঙ্গলবার গায়েনাতেই তৃতীয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজের ফয়সালা এখানেই হয়ে যাবে। তাই এই ম‍্যাচে জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

ক্যারিবিয়ান স্লো পিচ ভারতকে ভোগাচ্ছে।ব্যাটাররা বড় রান তুলতে পারছেন না। প্রথম দুটি ম্যাচে হেরে হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন। ভারতীয় শিবির থেকে বলা হচ্ছে ২০ রানের মতো কম উঠেছে। তৃতীয় ম্যাচে এই ঘাটতি মেটাতে হবে দলকে। ২০ ওভারের ক্রিকেটে শুরু থেকে রান তোলার ব্যাপার থাকে। যেটা ইশান কিষাণ, শুভমন গিল ও সূর্যকুমার যাদবরা পারছেন না। এমনকী ডেথ ওভারেও রান তুলতে পারছেন না ভারতীয় ব্যাটাররা। তবে হাতে উইকেট না থাকাও এর কারণ। অক্ষর প্যাটেল যেমন আগের ম্যাচে বড় শটে যেতে পারেননি পরিস্থিতির জন্য। টপ অর্ডার রান পাচ্ছে না। এমনকী সঞ্জু স্যামসনও সুযোগ পেয়ে রানের মুখ দেখতে পাচ্ছেন না। অধিনায়ক হার্দিক সেট হয়ে বড় রানে যেতে ব্যর্থ। একমাত্র তিলক ভার্মা দুটি ম্যাচেই রান পেয়েছেন। আগের ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হার্দিক তাঁর প্রশংসা করেছেন।

এশিয়া কাপ ও তারপর বিশ্বকাপ রয়েছে সামনে। কিন্তু ভারতীয় দলকে দেখে মনে হচ্ছে না তারা জেতার মতো ক্রিকেট খেলছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো প্রথম দলের ক্রিকেটাররা এখন বিশ্রামে। কিন্তু এই যুক্তিতে প্রথম দুই হারকে এড়িয়ে যাওয়া যাবে না।
বুড়ো আঙুল ফুলেছে বলে রবিবারের ম্যাচে খেলেননি কুলদীপ যাদব। তবু ভারতীয় স্পিনাররা ভাল বল করেছেন। বিপক্ষের নিকোলাস পুরান বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন। কিন্তু পুরান ফিরে যাওয়ার পর ভারতের সামনে জেতার সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বোলাররা। মুকেশ রবিবারের ম্যাচে অনেক রান দিয়েছেন। তাঁর জায়গায় আবেশ বা উমরানের কেউ আসতে পারেন। ক্যারিবিয়ানরা চোট-আঘাত ছাড়া উইনিং কম্বিনেশন বদলাবে না। অধিনায়ক রভমান পাওয়েল বলেছেন, ২০১৬-র পরিস্থিতি। আমরা ভাল জায়গায় আছি। অনেকদিন কোনও টি-২০ সিরিজ জিতিনি। ২০১৬-তে শেষবার কোনও দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...