Tuesday, March 24, 2026

প্রতিবেশীকে বাবা বানিয়ে জাতি শংসাপত্র জালিয়াতি! বিপাকে বিজেপি প্রার্থী

Date:

Share post:

জাতি শংসাপত্রে(Cast Certificate) গলদ খোদ বিজেপি প্রার্থীর(BJP Candidate), এমনই অভিযোগ সামনে এসেছিল মালদহের(Maldah) হবিবপুর পঞ্চায়েত সমিতির ধুমপুরের বিজেপি প্রার্থী সুলেখা সিংয়ের বিরুদ্ধে। ভোটের আগে প্রতিবেশীকে বাবা বানিয়ে রাতারাতি জাতি সংশাপত্র বার করিয়েছিলেন তিনি। এরপর ভোটে জিতেও যান তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। তৃণমূল(TMC) প্রার্থী পূর্ণিমা দেবী বিডিওর কাছে অভিযোগ করেন যে সংরক্ষিত আসনটির জয়ী বিজেপি প্রার্থীর বাবার বাড়ি ওড়িশায়। এখানে বাড়ির কাছাকাছি থাকা কোন এক প্রতিবেশীকে বাবা বানিয়ে তিনি জাতি শংসাপত্র পেয়েছেন। এই অভিযোগের পরই তদন্তে নামেন এলাকার জয়েন্ট বিডিও। আর এই জয়েন্ট বিডিওর সরেজমিন তদন্তের পরই মালদহের সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এদিন বিজেপি প্রার্থীর জাতি সংশাপত্র বাতিল করেছেন।

জাতি সংশাপত্র বাতিল হওয়ার ফলে পঞ্চায়েত সমিতির সদস্যপদ থাকবে কিনা এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ ওই পঞ্চায়েত সমিতিতে একটি মাত্র আসনের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি। এই ঘটনার ফলে যদি ওই বিজেপি প্রার্থীর সদস্যপদ খারিজ হয় তাহলে পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু হয়ে যাবে। তৃণমূলের তরফ থেকে মনে করা হচ্ছে যে, যেহেতু সংরক্ষিত আসনে জয়ী বিজেপি প্রার্থীর জাতি সংশাপত্র বাতিল হয়েছে তার ফলে তিনি আর কোনও ভাবেই সমিতির সদস্য হতে পারবেন না। ১৪ই আগস্ট বোর্ড গঠনের বৈঠক রয়েছে, সেখানে কী হবে সেই নিয়ে ধন্দে গেরুয়া শিবিরও।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...