Saturday, June 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জল্পনা ছিল। সেটাই হল। একদিনের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলে গেল। ১৫ অক্টোবরের বদলে ভারত-পাকিস্তান ম‍্যাচ হবে ১৪ অক্টোবর। বদল হল ইডেনে ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচও। কালীপুজোর নিরাপত্তায় কারণে ম‍্যাচ হবে ১১ নভেম্বর।

২) বুধবার গভীর রাতে ইডেনের সাজঘরে আচমকা আগুন। ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি তবে সাজঘরের মধ‍্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

৩) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট ভারতের। ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।

৪) ডার্বির আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে। তবে সদস্যদের জন্য পাঁচ হাজার টিকিট নিচ্ছে ক্লাব। এছাড়াও সমর্থকদের জন্য ১০ থেকে ১২ আগস্ট ক্লাব তাঁবু থেকে বিক্রি হবে ডার্বির টিকিট। চাহিদা মতো না পাওয়ায় ভিআইপি, ভিভিআইপি টিকিট নিচ্ছেন না লাল-হলুদ।

৫) কুস্তিগিরদের শারীরিক নিগ্রহ করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, তা আবার অস্বীকার করলেন জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিং। শুধু তাই নয়, যৌন নিগ্রহ নিয়ে অদ্ভুত যুক্তি খাড়া করেছেন তিনি।

আরও পড়ুন:ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আ.গুন! ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সরঞ্জাম

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...