Thursday, March 19, 2026

Kolkata Metro: পাতালপথে পরিবর্তন, পাল্টে যাচ্ছে মেট্রো?

Date:

Share post:

যানজট এড়িয়ে কম সময়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে কলকাতা বাসীর একমাত্র ভরসা মেট্রোরেল (Kolkata Metro Railways) । এখন আর শুধু মাটির নিচে দিয়ে নয় শহরের উপর দিয়েও এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে মেট্রো রেল (Kolkata Metro)। তবে অভিযোগ আসছে মেট্রোর গতি নিয়ে নাকি কিছুটা হলেও অখুশি নিত্যযাত্রীরা। তাই এবার পাতাল পথে আসছে পরিবর্তন। মেট্রোর গতি বাড়াতে থার্ড লাইনে (Third Line) স্টিলের পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, দমদম (Dumdum) থেকে মহানায়ক উত্তর কুমার (Mahanayak Uttam Kumar) স্টেশন পর্যন্ত অংশে মেট্রোর তৃতীয় লাইন বদল করা হবে।

কলকাতা মেট্রো মহানগরীর লাইফ লাইন। কোন কমপ্লিট করার সুযোগ না থাকে সেই ভাবনা থেকেই এবার আপডেট হচ্ছে মেট্রো ট্র্যাক। মেট্রো চালুর সময় থেকে এই তৃতীয় লাইনটি ছিল স্টিলের। এবার তা বদলে অ‌্যালুমিনিয়ামের করা হবে। তবে লাইনের উপরের অংশটা থাকবে স্টেনলেস স্টিলের। ওই অংশটা থার্ড রেল কারেন্ট কালেক্টরের (TRCC) সংস্পর্শে আসে। সিঙ্গাপুর, লন্ডন, বার্লিন, মস্কো-সহ একাধিক দেশে মেট্রোয় অ‌্যালুমিনিয়ামের থার্ড লাইন রয়েছে। বছর দুয়েকের মধ্যে কলকাতাতেও এই ব্যবস্থা করা সম্ভব হবে। সেক্ষেত্রে ১৫০ সেকেন্ড অথবা প্রয়োজনে আড়াই মিনিটের ব‌্যবধানেও মেট্রো চালানো যাবে। শুধু তাই নয় ভোল্টেজ ড্রপ হবার সমস্যা পাওয়ার পাশাপাশি বিদ্যুতের অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।ইস্ট-ওয়েস্ট, জোকা-ধর্মতলা-সহ নতুন সবক’টি মেট্রোতেই নয়া প্রযুক্তির এই থার্ড লাইন (Third Line) পাতা হয়েছে।

 

 

 

 

Related articles

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...