Saturday, March 28, 2026

অসংসদীয় আচরণের অভি.যোগ! লোকসভা থেকে সাস.পেন্ড কংগ্রেস সাংসদ অধীর

Date:

Share post:

বিরোধীরা সংসদে সুর চড়ালেই নেমে আসছে শাস্তির খাঁড়া। এবার অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা (Loksabha) থেকে সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhuri)। শুক্রবার লোকসভা অধিবেশনের শেষদিন। তার আগের দিনই অধীরকে সাসপেন্ড করা হয়। সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ।

লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড প্রসঙ্গে মোদি সরকারের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে তাই বলে মোদি বিরোধী কথা বলা মানেই তাঁর সঙ্গে এরকম আচরণ করা হবে এটা কখনোই সমর্থনযোগ্য নয়।। তিনি বলেন, অধীরকে সাসপেন্ড করা অন্যায় হয়েছে। ভারতবর্ষের গণতন্ত্রের খুবই খারাপ দিন এসে গেছে।

 

 

 

 

Related articles

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...