Wednesday, April 8, 2026

ডার্বির উত্তাপ, টিকিটের জন‍্য লম্বা লাইন সমর্থকদের, ভিআইপি এবং ভিভিআইপি টিকিট নিল না ইস্টবেঙ্গল

Date:

Share post:

শনিবার মরশুমের প্রথম ডার্বি। তার জন‍্য আজ থেকে সমর্থকদের জন‍্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। তবে ডুরান্ড কমিটির বিরুদ্ধে নিজেদের আন্দোলন বজায় রাখল ইস্টবেঙ্গল। ডার্বির ভিআইপি এবং ভিভিআইপি বক্স টিকিট নিলেন না লাল-হলুদ কর্তারা। আগামী শনিবার ডুরান্ড ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কিন্তু তার আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে।

শনিবার মরশুমের প্রথম ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে চড়তে শুরু করেছে পারদ। সমর্থকদের মধ্যেও টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই সমস‍্যা মেটাতে ডার্বির টিকিট সঠিকভাবে বন্টন নিয়ে মঙ্গলবার বিকেলে অরূপ বিশ্বাসের দফতরে সেনাবাহিনী এবং দুই প্রধানের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কিন্তু ডুরান্ড কমিটির টিকিট বণ্টনের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কর্তারা। বৈঠকের মধ্যেই প্রচন্ড চটে যান লাল হলুদের কর্তারা। শেষ পর্যন্ত মিটিংয়ের মাঝপথেই ওয়াকআউট করেন তাঁরা। তবে শেষ পযর্ন্ত থাকে মোহনবাগান। টিকিট বন্টন নিয়ে সেনার নয়া নির্দেশিকা মোটেই পছন্দ হয়নি দুই প্রধানের। এমনকী কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যাও বাড়ানোর অনুরোধ করেন লাল-হলুদ কর্তারা। যদিও বুধবার ডুরান্ড কমিটি সেই অনুরোধ পরে মেনে নেয়। দুই ক্লাবকেই ৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ডার্বি ম্যাচের ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট বন্টন নিয়ে অবশ্য ডুরান্ড কমিটির বিরুদ্ধে খুশি নন  ইস্টবেঙ্গল কর্তারা। সেই বিষয়ে ক্ষোভ রয়েছে তাদের। লাল-হলুদ কর্তাদের দাবি ইনভেস্টর, স্পনসর, প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের সঙ্গে যুক্ত সমাজের বিশিষ্ট জনদের সকলকে দেওয়ার মতো যথেষ্ট টিকিট দেওয়া হচ্ছে না। তাই ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট ক্লাব নিচ্ছে না। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “ডুরান্ড কাপের টিকিট বিলি নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ডাকা বৈঠকে গিয়েছিলাম। গতবার সমর্থকদের জন্য আমাদের দুই প্রধানকে ৯ হাজার করে টিকিট দেওয়া হয়েছিল। এবার বলা হয়েছে, টাকা দিয়ে বা অন্য কোনও গ্যারান্টি দিয়ে টিকিট নিতে হবে। আমরা কেন অন্যদের গ্যারান্টি দিয়ে টিকিট নেব সেটাই বুঝতে পারছি না।”

এদিকে টিকিট নিতে সমর্থকদের ভীড়। সকাল থেকেই দুই প্রধানের সামনে ভীড়। মরশুমের প্রথম ডার্বির জন‍্য ফুটছে আপামর কলকাতা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...