Wednesday, May 20, 2026

ব্যর্থ বিজেপির ডবল ইঞ্জিন সরকার! মণিপুর ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন মহুয়া

Date:

Share post:

ব্যর্থ মণিপুরের বিজেপির (BJP) ডবল ইঞ্জিন সরকার। মোদি সরকারের উপর আস্থা হারিয়েছে মানুষ। বৃহস্পতিবার, লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং দেশের বিভিন্ন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের (Double Engeen Goverment) ব্যর্থতার দিকে আঙ্গুল তুলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর কথায়, ৩মাস ধরে মনিপুরে যা চলছে তা ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ।

কেন্দ্রীয় সরকার বারবার মনিপুর ইস্যুকে ধামাচাপা দিতে অবিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বিক্ষিপ্ত কিছু ঘটনাকে সামনে তুলে আনতে চেয়েছেন। মহুয়া প্রশ্ন তোলেন, কোন বিরোধী রাজ্যে তিন মাসে সাড়ে ৬হাজার এফআইআর হয়েছে। তিন মাসে ৪ হাজার বাড়ি জ্বালানো হয়েছে বিজেপি শাসিত মণিপুরে, কোনও বিরোধী শাসিত রাজ্যে নয়। রাজ্যের ৬০হাজার মানুষ যা মোট দেশের জনসংখ্যার ২ শতাংশ তাঁরা ঘরছাড়া। তিন মাসে ১৫০ জন মানুষ মারা গিয়েছেন। এরপরেই মোদি-শাহ বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ বলেন, বারবার মনিপুরের ব্যর্থতাকে ধামাচাপা দিতে বিরোধী শাসিত রাজ্যের কিছু ঘটনাকে সামনে আনার চেষ্টা করছেন।

মহুয়ার প্রশ্ন, মনিপুরে যা ঘটছে বিরোধী শাসিত কোন রাজ্যে এমনটা হচ্ছে ? অসম রাইফেলস যা আবার স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন এবং রাজ্য পুলিশ মনিপুরের পরিস্থিতির সামলাতে ব্যর্থ। তৃণমূল সাংসদের কথায়, ৫ হাজার অগ্নেয়াস্ত্র এবং ৬০০০ বুলেট লুট হয়েছে পুলিশ থানা থেকে বিরোধী শাসিত কোনও রাজ্য এরকম পরিস্থিতি দেখা গিয়েছে! মহুয়া বলেন, গত কয়েক বছরে মনিপুরে ব্যাপক হারে বেড়েছে আফিম এর চাষ। কার মদতে এবং সমর্থনে আফিম চাষে এই বৃদ্ধি ঘটেছে , এতদিনেও সেটা প্রশাসনের নজরে কেন এলো না।

গত তিনমাস ধরে মণিপুর জ্বলছে অথচ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। এই প্রসঙ্গ তুলোধনা করেন মহুয়া। বলেন, মনিপুর আলাদা, সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে। পুলিশ একটি অন্য সম্প্রদায়ের, রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই সম্প্রদায়ের। আর মণিপুরের মহিলারা নিগৃহীত হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষের দ্বারা। কাজেই মনিপুরের ঘটনাকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল বলে উল্লেখ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...