Wednesday, June 10, 2026

কী কাণ্ড! ছোটবেলায় ছিল বেড়াল , বড় হতেই হয়ে গেল….

Date:

Share post:

শখ করে বেড়াল পোষ্য (Pet Cat) হিসেবে বাড়িতে রাখতে অনেকেই পছন্দ করেন বটে, কিন্তু তার জন্য এত বড় ঝক্কি তৈরি হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি বর্ধমানের বাসিন্দা বিপাশা বিশ্বাস (Bipasa Biswas)। পেশায় তিনি একজন শিক্ষিকা, বছর দুই আগে ঝোঁকের বশে করা একটা ছোট্ট ভুলের এত বড় মাশুল দিতে হবে এটা তিনি কল্পনাও পারেননি। কিন্তু কী করেছিলেন তিনি? বর্ধমানের রেনেসা এলাকার একটি হাইড্রেন থেকে একটি বিড়াল (Cat) উদ্ধার করে , তাকে অত্যন্ত স্নেহে যত্ন সহকারে বাড়ি নিয়ে গিয়ে দুবছর ধরে দেখাশোনা করতে থাকেন । প্রাথমিকভাবে সেরকম সমস্যা না হলেও যত দেওয়ালের বয়স বাড়তে থাকে ততই মনে সন্দেহ বাড়ে। প্রাণীটি কি সত্যিই সাধারণ কোনও বেড়াল, নাকি….

এ যেন এক অবাক করা কাণ্ড। যা শুনলে আপনার অবিশ্বাস্য মনে হতে পারে। বিপাশা বিশ্বাসের কথায়, ” যখন ওকে উদ্ধার করি তখন ছোট ছিল আর আমার বিড়ালই মনে হয়েছিল। যদিও ওর আচরণগুলো একটু অন্য ধরনের ছিল। অকারণে ফোঁস ফোঁস করত। আস্তে আস্তে যখন ও বড় হতে থাকে তখন সাধারণ বিড়ালের থেকে ওর আচরণ অনেকটাই আলাদা লক্ষ্য করি।” শিক্ষিকা অবশ্য বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে রেসকিউ টিম (Rescue Team) এই প্রাণীটিকে আইডেন্টিফাই করতে পারেনি। তাঁরা ফিসিং ক্যাট (Fishing Cat)মনে করেছিল। কিন্তু বিপাশা দেবীর সন্দেহ যাইনি।পরবর্তীতে তিনি বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার (Burdwan Society for Animal Welfare) সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। এরপর সেখান থেকে আসা বিশেষজ্ঞরা এই বিড়ালকে উদ্ধার করার পর জানান যে এটা মোটেও ফিশিং ক্যাট নয়।এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে অর্ণব দাস বলেন এই প্রাণীটি বিড়ালের এক বিশেষ প্রজাতি যাকে জঙ্গল ক্যাট (Wild Cat)। এদের বাড়িতে রাখা উচিত নয়। এর বয়স এখন আনুমানিক দু’বছর ।আপাতত এনজিওতে রাখা হয়েছে পরবর্তীতে বন বিভাগের হাতে তুলে দেওয়া হবে।

বিপাশা বিশ্বাস আদর করে বেড়ালের নাম রেখেছিলেন পুষ্পা (Pushpa)। খুব স্বাভাবিক কারণেই বেড়াল চলে যাওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন , মন খারাপ এখনও যায়নি। কষ্ট হলেও কিছু করার নেই কারণ পোষ্য বেড়াল ডোমেস্টিক নয়, বন্যপ্রাণী। তাই তার স্থান জঙ্গলে, বাড়িতে মানুষের আঁচলে নয়। কষ্ট হলেও সত্যিটা মেনে নিয়েছেন বর্ধমানের শিক্ষিকা।

 

 

 

 

 

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...