Monday, April 6, 2026

চিকিৎসক মৃ.ত্যুর ঘটনায় নয়া মোড়! দেহের ক্ষত নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের (Pragyadeepa Halder) মৃত্যুতে আরও রহস্য ঘনীভূত হচ্ছে। এবার চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয়! এদিন মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, যদি গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে মৃত চিকিৎসকের দেহে ১৪টি ক্ষত কিসের? তা নিয়েও ওঠে প্রশ্ন।

পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে এই বিষয়ে চিকিৎসক আলাদা করে কেন কোনওকিছু উল্লেখ করলেন না তা নিয়ে ওঠে প্রশ্ন। এরপরই নিহত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএমের (SSKM) চিকিৎসকদের দেখিয়ে ফের মতামত নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তবে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর অভিযোগ, মেয়ের মৃত্যুর পরও পুলিশ মায়ের কোনও জবানবন্দি নথিভুক্ত করেনি। এরপরই মৃতের মায়ের সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন তিনি।

চলতি বছরের ১৯ জুন ব্যারাকপুর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার্স ম্যান্ডেলা হাউসের ২০ নম্বর ফ্ল্যাটের একটি ঘর থেকে উদ্ধার হয় চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের ঝুলন্ত দেহ। ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে খবর, সেনাবাহিনীর চিকিৎসক কৌশিক সর্বাধিকারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রজ্ঞাদীপার। তাঁরা একসঙ্গে লিভ ইনে থাকতেন। ঘটনার পর পুলিশ কৌশিককে হেফাজতেও নেয়। পরে জামিনে মুক্তি পান কৌশিক।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...