Sunday, March 29, 2026

১৫০৬টি নিয়োগ প্রক্রিয়া শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

আদালতের নির্দেশ অনুযায়ী ২০০৯ সালের প্রাথমিক শিক্ষকের প্যানেলে থাকা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্যানেলে থাকা প্রার্থীদের ডাকে নিয়োগের চিঠি পাঠানো শুরু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার মোট ১৫০৬টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ২০০৯ সালে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু মামলার কারণে সেই নিয়োগ আটকে ছিল। অবশেষে জট ছাড়িয়ে সেই প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে গত বছরই চাকরি প্রার্থীদের এই প্যানেল প্রকাশ করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসসি।

ডিপিএসসি-র তরফ থেকে গত বছরের নভেম্বর মাসে জানানো হয়েছিল, প্যানেল প্রকাশ করা হচ্ছে তবে কাউন্সেলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ওই নিয়োগ হবে বলে জানানো হয়েছিল।

 

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...