Saturday, June 20, 2026

উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল, কেন জানেন

Date:

Share post:

মঙ্গলবার স্বাধীনতা দিবস। তার আগে শুধু সোমবার। শনি, রবি ছুটি আর সোমবার ছুটি নিলেই ব্যস! কাছাকাছি ট্যুর করাই যায়। কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের টিকিটের ভাঁড়ে মা ভবানী। পূর্ব রেল তাই সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগস্ট উত্তরবঙ্গের উদ্দেশে একটি বিশেষ ট্রেন চালানো হবে।

আরও পড়ুনঃযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃ.ত্যু!আত্মহ.ত্যা নাকি খু.ন?

রেল জানিয়েছে, বিশেষ ওই ট্রেনের নম্বর ০৩১০৩। আগামী ১১ অগস্ট রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে তার পরের দিন অর্থাৎ ১২ অগস্ট, শনিবার সকাল পৌনে ১১টায়। ট্রেনটি শিয়ালদহ, নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর, মালদা হয়ে তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সমস্ত রিজার্ভেশন কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট পাওয়া যাবেl তবে তৎকাল টিকিট বুকিংয়ের কোনও রকম সুবিধা নেই ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...