Thursday, April 9, 2026

‘বিশ্বকাপ জিততে কঠোর পরিশ্রম করতে হবে’, কেউ প্লেটে সাজিয়ে দেবে না’ : রোহিত

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। এবছর দেশের মাটিতে বিশ্বকাপ। তাই ঘরের মাঠে সমর্থন থাকলেও তুলনামূলক চাপ একটু বেশি থাকবে টিম ইন্ডিয়ার। তারমধ‍্যে  দীর্ঘ একদশক ধরে নেই কোন আইসিসির ট্রফি। তাই এই টুর্নামেন্টে ট্রফির খরা কাটাতে চাইছে টিম ইন্ডিয়া। তবে তারজন‍্য যে কঠর পরিশ্রম করতে হবে, তা ভালোই জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে এসে এমনটাই বললেন তিনি।

এই নিয়ে রোহিত বলেন,” সত্যি বলতে, আমি কখনও-ই ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি। বিশ্বকাপ জেতার স্বপ্ন রয়ে গিয়েছে আমার। এবার এটা জয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। বিশ্বকাপ জয়ের চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে না। একটা প্লেটে কেউ বিশ্বকাপ সাজিয়ে দেবে না। আপনাকে এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে। এবং ২০১১ সাল থেকে আমরা এখনও পর্যন্ত আমরা সবাই এর জন্য লড়াই করছি।”

এরপরই রোহিত আরও বলেন,” প্রত্যেকেই বিশ্বকাপ জিততে মরিয়া। আমরা জানি, আমাদের একটি ভালো দল আছে। আমরা সবাই ভালো খেলোয়াড়। সকলের আত্মবিশ্বাস রয়েছে। এর মানে এই নয় যে, আমরা বিশ্বকাপকে হাল্কাভাবে নিচ্ছি। আমরা যখন ২০২২ বিশ্বকাপ হেরেছিলাম, আমি বলেছিলাম যে, আমরা পরবর্তী বিশ্বকাপ জিততে কঠোর লড়াই করব।”

আরও পড়ুন:প্রকাশ‍্যে বিসিসিআইয়ের আর্থিক খতিয়ান, গত পাঁচ বছরে লাভের পরিমাণ আকাশ ছোঁয়া : সূত্র

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...