Friday, April 3, 2026

নতুন সিনেমায় মিঠাইয়ের ‘উচ্ছে বাবু’! কাকে রিপ্লেস করলেন আদৃত?

Date:

Share post:

অনেকদিন হল মনোহরা ছেড়েছেন, তাই ‘সিড’ ঠিক কোন ঠিকানায় আগামিতে থাকছেন সেটা জানার আগ্রহ আদৃত (Adrit Roy) অনুরাগীদের মনে বাড়ছিল। মাঝে রটেছিল অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে নতুন ধারাবাহিকে দেখা যাবে আদৃতকে (Adrit Roy)। যদিও এই খবর অস্বীকার করে সামাজিক মাধ্যমে অভিনেতা লেখেন, তাঁকে নিয়ে মিথ্যে কথা প্রচার করা হচ্ছে। কিন্তু এরপরও তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি। তবে এবার নতুন খবর। শোনা যাচ্ছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ লক্ষ্মী ছেলে ‘ উজানকে (Ujaan Ganguly) রিপ্লেস করলেন বাঙালির আদরের উচ্ছেবাবু।

২০১৮ সালে ‘নুরজাহান’ ছবির দিয়ে ডেবিউ হয় আদৃতের। এ ছাড়াও ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। চাপা স্বভাবের ছেলেটা খুব প্রতিভাবান, এমন কথাই বলে টলিউড। ভাল গান গাইতে পারেন, অভিনয়টাও মন্দ করেন না। ‘ মিঠাই ‘ সিরিয়ালে কাজ করে বাঙালির ঘরের ছেলে হয়ে গেছেন। কিন্তু অনেকদিন তাঁকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছিল না। অবশেষে মিলল সুখবর। পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবিতে কাজ করতে চলেছেন আদৃত। উজানের পরিবর্তে এই ছবিতে লিড রোলেই থাকবেন তিনি। নায়িকার খোঁজ চলছে। যদিও অভিনেতা নিজে অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...