Wednesday, April 8, 2026

যাদবপুরের নিয়ে আচার্য-রাজ্যপালকেই দায়ী করল এডুকেশনিস্ট ফোরাম

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার রাজ্যপালকেই দায়ী করেছে শিক্ষাবিদদের সংগঠন এডুকেশনিস্ট ফোরাম (Educationist Forum)। শুক্রবার, ফোরামের তরফে কলকাতা প্রেস ক্লাবে (Press Club) আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরেরই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র (Omprakas Mishra)। তিনি বলেন, আমি সরাসরি যাদবপুরের সঙ্গে যুক্ত। আমরা অধ্যাপনা করি। সেখানে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। বিএ প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে কেন্দ্র করে আজকে আমরা শিক্ষা জগতের সকলেই গভীরভাবে দুঃখিত। এরপরই ক্ষুব্ধ ওমপ্রকাশ দাবি করেন, আচার্যের পরামর্শদাতা কারা, তাঁদের সামনে আনা হোক। ফোরামের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu) কাছেও এ বিষয়ে আবেদন জানানো হয়েছে।

ওমপ্রকাশের কথায়, যাদবপুরে উপাচার্য নেই। অন্তর্বর্তীকালীন উপাচার্যও নেই। যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর থেকে আবার কেড়ে নেওয়া হয়েছে। তাঁকে ইস্তফা দিতে বাধ্য করা হল। বিশ্ববিদ্যালয়ে ডিন সিলেকশন হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং, আর্টসে ডিন নিয়োগ হচ্ছে না। যাদবপুরে চূড়ান্ত অব্যবস্থা চলছে বলেও অভিযোগ করেন ফোরামের সদস্যরা।

বিধানসভা কোনও বিল পাশ করলে তা সইয়ের জন্য রাজ্যপালের কাছে যায়। তাতে রাজ্যপাল চাইলে সই করতেও পারেন, নাও পারেন। এটা তাঁর ক্ষমতা। তবে অনেক সময়ই রাজ্যপাল এর কোনওটাই না করে বিশেষ ক্ষমতা ব্যবহার বিলটাকেই হিমঘরে পাঠিয়ে দেন। অভিযোগ ফোরামের। এসব চলতে পারে না। এই নিয়ে রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- ধূপগুড়িতেও সাগরদিঘি মডেল! উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সিপিএমের, সমর্থন কংগ্রেসের 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...