Tuesday, June 23, 2026

নজরে লোকসভা! SUCI-র দেখানো পথেই পা বাড়াল ফরওয়ার্ড ব্লক

Date:

Share post:

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই এবার ঘুঁটি সাজাতে শুরু করল বামেরা। দিন কয়েক আগেই দেশজুড়ে কর্মী-সমর্থকদের ডেকে এনে কিছুদিন আগেই ব্রিগেডে সমাবেশ করেছে এসইউসিআই (SUCI)। আর সেই সমাবেশ দেখেই এবার জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। ব্রিগেডের সমাবেশ থেকে বামদের কড়া আক্রমণ করেছে এসইউসিআই-র শীর্ষ নেতৃত্ব। তারপরই নানা অছিলায় পাল্টা আক্রমণ এসইউসিআইকে আক্রমণ করা হয়েছে। এর মধ্যেই উৎসাহী বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক (Forward Block)।

গত ৫ অগাস্ট ব্রিগেডে সমাবেশ ছিল এসইউসিআইয়ের। আর তা দেখেই ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি পরদিনই রাজ্য কমিটির বৈঠক বসে। এরপরই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘ঘরে ঘরে নেতাজি’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকেই কর্মসূচি শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে দলমত নির্বিশেষে ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়া হবে। পাশাপাশি পরিবার পিছু ১০ টাকা করে চাঁদা চাওয়া হবে। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। তবে এই কর্মসূচির সঙ্গে এসইউসিআই-র সমাবেশের কোনও সম্পর্ক নেই।

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপা‌ধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৫ লক্ষ পরিবারের কাছে পৌঁছব আমরা। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। আর এমন এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে, তারা এসইউসিআইকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে কিনা। তবে বিষয়টি নস্যাৎ করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

ফরওয়ার্ড ব্লকের একটি মহলের বক্তব্য , এই কর্মসূচির ক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথাও মাথায় রাখা হয়েছে। কোচবিহার, পুরুলিয়া আর বারাসত এই ৩ লোকসভা কেন্দ্র সিপিএম বরাবরই ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেয়। সে কথা মাথায় রেখেই প্রচারের একটা পর্ব শুরু করে দেওয়া হচ্ছে।

 

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...