Saturday, June 20, 2026

বেসরকারি হাসপাতালে ঋণ প্রধানকারী সংস্থার অফিস বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

বেসরকারি হাসপাতালের(Private Hospital) মধ্যেই গড়ে উঠেছে ঋণদান সংস্থা। এই সংস্থার কাজ মূলত রোগী পরিবার চিকিৎসার খরচ মেটাতে না পারলে ঋণ নিয়ে টাকা মেটানোর পথ বাতলে দেওয়া। এর জেরেই ঋণের জালে জড়িয়ে পড়ছেন রোগীর বাড়ির লোকজন। বেসরকারি হাসপাতালের মধ্যে এই ধরণের কোনও ঋণ(Lone) প্রদানকারি সংস্থার অফিস রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্য কমিশন(Helth Commission)। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায়(Asim Kumar Banerjee)। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে বেসরকারি হাসপাতালে পুলিশ নজর রাখবে কোথাও কোনও ঋণ প্রদানকারী সংস্থার অফিস হাসপাতালে আছে কি না।

রাজ্যের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, সম্প্রতি এমনই এক সংস্থার থেকে ঋণ নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরেছিল এক পরিবার। অভিযোগ টাকা মেটানোর পরেও রোগীর পরিবারকে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতে রাত দেড়টায় বাড়িতে যায় পুলিশ! গুরুতর এই অভিযোগ উঠেছে শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বুধবার সেই মামলার প্রথম শুনানি ছিল। সেখানেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্ত বেসরকারি হাসপাতালকে একদিনের মধ্যে ঋণ পাইয়ে দেওয়ার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। বন্ধ না হলে দেওয়া হয়েছে গুরুতর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। এর পাশাপাশি বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্দেশ দেওয়া হয় বেসরকারি হাসপাতালের মধ্যে এমন কোনও ঋণ দেওয়া সংস্থা থাকলে তাদের অফিস বন্ধ করে দেওয়ার জন্য। এছাড়াও অভিযুক্ত হাসপাতালকে অবিলম্বে রোগীর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করতে বলা হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...