Wednesday, June 24, 2026

কোর্ট চত্বরে যুবককে স্ত্রী ও শ্যালিকার মার*ধর! ভাইরাল ভিডিয়ো

Date:

Share post:

আদালতের ঠিক বাইরে স্ত্রী এবং শ্যালিকা মিলে পিটিয়ে আধমরা করে ফেলল এক যুবককে! এভাবে মারধর করতে দেখে পথচলতি অনেকেই থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতে লাভ হয়নি । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। উন্মত্তের মতো মারধর করা হচ্ছে এক ব্যক্তিকে। দুই মহিলা তাঁকে মারধর করছে।পথচলতি মানুষ মারধরে বাধা দিতে এলেও থামাতে পারেননি ওই দুই মহিলাকে। 

আরও পড়ুনঃ টাকা গোনার ভিডিও ভাইরাল, মালদহের তৃণমূল নেতার দাবি ওটা ব্যবসার টাকা!

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রাজকুমার। রামগড় অ্ালতে মামলা চলছিল রাজকুমার ও তাঁর স্ত্রী খুশবু কুমারীর। ২০০৯ সালে রাজকুমার ও খুশবুর বিয়ে হয়। রাজকুমারের অভিযোগ, বিয়ের পর থেকে খুশবু কখনওই শ্বশুরবাড়িতে থাকেনি, উল্টে নানারকম মানসিক চাপ দিয়ে গেছে রাজকুমারের পরিবারকে।


এর পরে ২০১৭ সালে খুশবু কুমারী রামগড় সিভিল আদালতে রাজকুমারের বিরুদ্ধে মামলা করে খোরপোষ দাবি করে। রাজকুমারও পাল্টা মামলা ঠোকেন নির্যাতনের। সেই মামলাই চলছিল আদালতে। সেখানেই হাজিরা দেওয়ার তারিখ ছিল তাঁদের। তবে তাঁর আগেই আদালতের বাইরে মারধরের কাণ্ড ঘটায় হতবাক সকলেই।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...