Wednesday, April 8, 2026

স্বপ্নদীপের রহস্যমৃ.ত্যু: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রে.ফতার যাদবপুরের প্রাক্তনী সৌরভ

Date:

Share post:

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে অবশেষে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী সৌরভ চৌধুরী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুন-সহ আরও একটি ধারায় মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ।

প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর থেকে দফায় দফায় উত্তাল হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পাশপাশি নিজস্ব তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। শুক্রবারই ঘটনায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেন মৃত পড়ুয়ার বাবা।তারপরই তৎপর হয় পুলিশ।  স্বপ্নদীপ কুন্ডুর পরিবারের অভিযোদের ভিত্তিতে এদিন সন্ধেয় সৌরভ চৌধুরী নামে এক পড়ুয়াকে আটক করে পুলিশ। সূত্রের খবর, কসবা থানায় গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।

কে এই সৌরভ চৌধুরী? কিছুদিন আগেই স্নাতকোত্তর পাশ করেছেন সৌরভ। কিন্তু, এখনও থাকতেন মেন হস্টেলেই। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ২০২২ সালে এমএসসি পাশ করেন স্বপ্নদীপ। হস্টেলে থেকেই চাকরির চেষ্টা করছিলেন সৌরভ। মেস কমিটির গুরুত্বপূর্ণ মেম্বারও ছিলেন।

আরও পড়ুন- যাদবপুরের নিয়ে আচার্য-রাজ্যপালকেই দায়ী করল এডুকেশনিস্ট ফোরাম

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...