Wednesday, June 24, 2026

একদিনের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে শাকিব

Date:

Share post:

আসন্ন এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হল অলরাউন্ডার শাকিব আল হাসানের হাতে। এদিন এমনটাই জানান হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তাই শাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নিল বিসিবি।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসাবে শাকিবের নাম ঘোষণা করে বলেন, “এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য শাকিবকে অধিনায়ক করা হল। শনিবার দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য ১৭ জনের দলে বেছে নেবেন নির্বাচকেরা।”

এশিয়া কাপের পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর শুরু হবে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ। তাই কড়া চ্যালেঞ্জ রয়েছে শাকিবের সামনে।

প্রসঙ্গত, বাংলাদেশের সাদা বলের অধিনায়ক নিয়ে বেশ কিছু দিন ধরেই ডামাডোল চলছে। গত ৩ আগস্ট একদিনের ক্রিকেটের-র নেতৃত্ব থেকে দুম করেই সরে দাঁড়ান তামিম ইকবাল। এরপর নতুন অধিনায়কের খোঁজে ছিল বিসিবি। সূত্রের খবর, গত ৮ আগস্ট বিসিবি কর্তাদের নিয়ে একটি জরুরি সভাও ডাকা হয়েছিল এই বিষয়ের সমাধান সূত্র খোঁজার জন্য। যদিও সেই সভায় দীর্ঘ আলোচনার পরেও অধিনায়ক ঠিক করা যায়নি। যদিও পরে জানা গিয়েছে, অধিনায়কত্বের পুরো বিষয়টিই নির্ভর করছে শাকিব আল হাসানের ইচ্ছের উপর। শাকিবকেই টেস্ট আর টি-২০ দলের পাশাপাশি একদিনের দলের অধিনায়কের দায়িত্বও তুলে দিতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট, টি-২০ এবং একদিন এই তিন ঘরানাতেই বাংলাদেশের অধিনায়ক শাকিব।এর আগে ২০০৯ থেকে ২০১১ পযর্ন্ত  বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব ছিলেন শাকিব। তাঁর অধিনায়কত্বে ৪৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছিল ২২ ম্যাচ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে আরও তিনটি একদিনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। এছাড়া এখনও পযর্ন্ত ১৯ টেস্ট ও ৩৯ টি-২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আরও পড়ুন:ধাওয়ানের মতে ভারতীয় দলে মিডল অর্ডারে সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...