Tuesday, June 23, 2026

মোদির ইন্ধনে ডেডবডি পলিটিক্স বিজেপির: প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব মমতার

Date:

Share post:

বাংলার পঞ্চায়েত নির্বাচনে গো-হারা হেরে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি(BJP)। সেই সুরে সুর মিলিয়ে ভার্চুয়াল ভাষণে বাংলার ভোট হিংসা নিয়ে শনিবার সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এহেন অভিযোগের পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদিকে তোপ দেগে জানালেন, “আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”

এদিন ভার্চুয়াল ভাষণে বাংলায় ভোট হিংসার অভিযোগ তুলে বিজেপির প্রশংসা করে মোদি বলেন, “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। প্রস্তুতির সময় না দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। যদি মনোনয়ন জমাও দিতে পারেন, তো ভোটের লড়াইতে বাধা দেওয়া হয়। প্রচারে বাধা দেওয়া হয়। শুধু বিজেপি নেতাদেরই নয়, ভোটারদেরও ভয় দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীদের আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের বরাত দেওয়া হয়। ব্যালট বক্স চুরির বরাতও দেওয়া হয়। ভোটগণনার সময় বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।” ভোট হিংসা নিয়ে এদিন মোদির অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির অভিযোগের পাল্টা তোপ দেগে বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”

মমতার পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও মোদিকে তোপ দেগে বলেন, “নির্বাচনে জিততে পারেননি বলে আপনি বাংলা সম্পর্কে অসত্য কথা বলবেন মোদিজি? আপনি বলছেন এখানকার সরকার নাকি আদিবাসী দলিতদের উপর অত্যাচার করে। গোটা ভারত জানে আদিবাসী দলিতদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয় বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে। দলিতদের উপর প্রস্রাব, নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে ওখানে। এখানে এসে বলছেন বাংলার আদিবাসীদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না! আপনি মিথ্যা বলছেন।” পাশাপাশি আর বলেন, “এখানে পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন বলে সন্ত্রাসের অভিযোগ করছেন আপনি। সন্ত্রাস যদি হয়ে থাকে তা বিজেপি করেছে। বাংলায় মৃত শরীর দরকার ছিল আপনাদের, তা নিয়ে ডেডবডি পলিটিক্স করেছেন। অত্যন্ত দুখঃজনক।”

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...