Saturday, April 4, 2026

রোনাল্ডোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন আল নাসের

Date:

Share post:

তিনি যে ফুরিয়ে যাননি তা আবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জোড়া গোলেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ চ‍্যাম্পিয়ন হল আল নাসের। আরব ক্লাব চ‍্যাম্পিয়ন্স কাপে ফাইনালে রোনাল্ডোর জোড়া গোলের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল ২-১ গোলে। আর এই ট্রফির সুবাদে আল নাসেরের হয়ে প্রথম ট্রফির স্বাদ পেলেন CR7।

গত মরশুমে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও এতদিন পযর্ন্ত কোন ট্রফি জিততে পারেননি রোনাল্ডো। এবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপকে পাখির চোখ করেছিলেন তিনি। ফাইনালে নিজের সেরা খেলা খেললেন রোনাল্ডো। ম‍্যাচে এক গোলে পিছিয়ে থেকেও রোনাল্ডোর গোলের সুবাদে দুরন্ত প্রত‍্যাবর্তন করে আল নাসের। ম‍্যাচে প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথমে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় আল হিলাল। যদিও এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল হিলাল। ম‍্যাচের ৭৪ মিনিটে আল নাসেরের হয়ে সমতা ফেরান রোনাল্ডো। এর ঠিক সাত মিনিটের ব্যবধানে আল নাসেরের আল আমিরি ও নওয়াফ বৌশাল লাল কার্ড দেখেন। ফলে ৯ জনকে নিয়ে বাকি সময়ে খেলতে হয় আল নাসেরকে। ৯ জনে হয়ে গেলেও একবারেও দমে যায়নি রোনাল্ডোরা। নির্ধারিত সময় পযর্ন্ত ম‍্যাচের ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম‍্যাচের ৯৮ মিনিটে আবার গোল করে ব‍্যবধান বারান রোনাল্ডো। তবে এরপরই চোট পান সিআরসেভেন। মাঠ ছাড়েন তিনি। শেষ পযর্ন্ত ২-১ গোলে জয় পায় আল নাসের।

এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা দেন রোনাল্ডো। তিনি লেখেন,” প্রথম বার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাতে পেরে গর্বিত। ক্লাবের সব ফুটবলারকে ধন্যবাদ। এটা দলগত জয়। পাশে থাকার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ। দর্শকেরা যেভাবে সমর্থন করেছেন তার জন্য তাঁদেরও ধন্যবাদ জানাই।”

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে আইপিএল-কে কৃতিত্ব দিলেন যশস্বী

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...