Tuesday, June 23, 2026

শিব অবতারেই অক্ষয়ের লক্ষ্মী লাভ? এক নজরে OMG 2 – এর বক্সঅফিস রিপোর্ট!

Date:

Share post:

আজ থেকে প্রায় ১১ বছর আগে মুক্তি পাওয়া একটা সিনেমার সিক্যুয়েল তৈরি নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল দর্শকদের মনে। অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে পরেশ রাওয়ালের জুটির একটা আলাদাই ফ্লেভার দেখে অভ্যস্ত দর্শক। কিন্তু খিলাড়ি না বদলালেও পরেশের বদলি হয়ে OMG 2 – তে এলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। জমে উঠল ভগবান আর ভক্তের রসায়ন। কমিক মোড়কে বাস্তব প্রশ্নগুলো উঠে এল এই সিনেমায়। স্বাধীনতার মাসে অক্ষয়কে নিরাশ করলেন না দর্শক। ওএমজি ২-এর (OMG 2) প্রথম দিনের আয় ৯.৫০ কোটি। শুক্রবার বলিউড(Bollywood )ছবির বাজারের প্রায় ৩৭.৫৩ শতাংশ দখল নিল এই ছবি।

শিক্ষাব্যবস্থার সঙ্গে আইনি লড়াইয়ের গল্প নিয়েই ভক্ত আর ভগবানের দ্বন্দ্ব ফুটে উঠেছে এই সিনেমায়।ছবিটি তৈরির বাজেট ছিল ১৫০ কোটি।মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল ওএমজি ২। কিন্তু প্রেক্ষাগৃহে সেসবের কোনও প্রভাব পড়ল না দর্শকের উপর। পারফেক্ট বলিউড এন্টারটেনার হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিতে সমাজ সংস্কারের বার্তাও দেওয়া হয়েছে। আর সেক্স এডুকেশনের (Sex Education) চমকটাও মনে ধরার মতো। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। প্রযোজনায় বিপুল ডি শাহ, রাজেশ বহেল, অশ্বিন ভারডে।গত দু বছরে যে ফ্লপ সিনেমার হিরো হওয়ার তকমা অক্ষয় কুমারের গায়ে লেগেছে, সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি দিল এই ছবি। যদিও গদর ২ এর তুলনায় তা অনেকটাই পিছিয়ে। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল আর আমিশা পাটেল অভিনীত সেই সিনেমার প্রথম দিনের আয় ৪০ কোটি। আজ রবিবার এই হিসেব কতটা বদলায় সেটাই দেখার।

 

 

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...