Wednesday, April 8, 2026

সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করতে চাইছেন মোদি, অভি*যোগ বিরোধীদের

Date:

Share post:

চলতি বাদল অধিবেশনে একের পর এক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড (Opposition MPs suspended)করা হয়েছে। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury), আম আদমি পার্টির (AAP)নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)সকলেই রয়েছেন। এই তালিকায় সাংসদের পাশাপাশি সংসদীয় কমিটির (parliamentary committees )চেয়ারম্যান বা সদস্যও রয়েছেন।পদত্যাগ করেছেন কংগ্রেসের জয়রাম রমেশ (Jairam Ramesh) । কাউকে আবার অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করায় স্বাভাবিক ভাবেই সংসদীয় কোনও কাজেই তাঁরা যোগ দিতে পারছেন না। কিন্তু মোদি সরকারের (Modi Government)তাই নিয়ে কোনও হেলদোল নেই। কারণ কেন্দ্রীয় সরকার আসলে যে সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে, সেই অভিযোগই জোরালো হচ্ছে বিরোধীদের তরফে।

স্বাধীকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে অধীর চৌধুরী এবং রাঘব চাড্ডাকে । যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও ব্যখ্যা দেয়নি মোদি সরকার । নিজেদের মতো করেই সংসদীয় কাজ পরিচালনা করতে চাইছেন বলেই তীব্র আক্রমণ বিরোধীদের। সাসপেন্ড হওয়া সাংসদ অধীর চৌধুরী লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কতগুলি কমিটির সদস্যপদে রয়েছেন তিনি। আম আদমি পার্টির সংসদ রাঘব চাড্ডা অর্থনৈতিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদরা ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছেন। গত ১০ আগস্ট সাসপেন্ড করা হয় অধীর রঞ্জন চৌধুরীকে । অসংসদীয় আচরণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্বাধীকার কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি। ১১ আগস্ট আপের রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে সংসদের বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বন সংরক্ষণ বিল, অনুসন্ধান এবং রিসার্চ বিল এবং বায়ো ডাইভারসিটি বিল, সংসদীয় কমিটির রিপোর্ট এড়িয়ে পাশ করানোয় পদত্যাগ করেছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশও ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...