Tuesday, April 7, 2026

ইনস্টাগ্রাম নিয়ে বচসার জের! যোগীরাজ্যে মর্মান্তিক পরিণতি মহিলার

Date:

Share post:

তিনি দুই সন্তানের মা। ইন্সটাগ্রামে (Instagram) তাঁর প্রচুর ফলোয়ার (Follower)। কিন্তু স্ত্রীর অ্যাকাউন্ট থেকে নিজের স্বামীকেই ব্লক (Block) করা রয়েছে। আর তাতেই চটে লাল স্বামী। এদিকে রাগের বশেই দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। যোগীরাজ্যের (Yogi Adityanath) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর পাঁচটা নাগাদ লখনৌয়ের হাইওয়েতে (Lucknow Highway) গাড়ির মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুনের পর সন্তানদের গাড়িতে ভিতর আটকে রেখেছিল অভিযুক্ত। এখনও পর্যন্ত অভিযুক্ত বা তাঁর স্ত্রীর পরিচয় অজানা। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৭ বছর। তাদের ১৫ বছরের বিবাহিত জীবন। বর্তমানে তাদের সাড়ে ১২ বছর বয়সি কন্যা এবং পাঁচ বছরের পুত্র রয়েছে। অভিযুক্তের একটি পর্যটন সংস্থা রয়েছে বলেও খবর। গোটা ঘটনার বিবরণ পুলিশের কাছে বর্ণনা করেছে নিহত মহিলার কন্যা।

 

আর মেয়ের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের দাবি, মনে হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়াররা। এই নিয়ে দম্পতির মধ্যে ঝামেলার সূত্রপাত। আর সেই ঘটনার জেরেই খুন। রবিবার সপরিবারে গাড়িতে চেপে বেড়াতে যাওয়ার কথা বলে অভিযুক্ত। সেই অনুযায়ী সকলকে নিয়ে গাড়িতে চড়িয়ে সওয়ারি শুরু করেন। সুলতানপুর এলাকায় গাড়ি পৌঁছনোর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা তুঙ্গে ওঠে। চলন্ত গাড়ির মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। পরে নাবালিকার বয়ানের ভিত্তিতে তার বাবা অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

 

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...