Friday, June 5, 2026

কলকাতা লিগে পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসি। ডার্বি জেতার পর এবার কলকাতা লিগেও জয় পেল লাল-হলুদ ব্রিগেড। সোমবার পুলিশ এসি-র বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল বিনু জর্জের ছেলেরা। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন, অভিষেক কুঞ্জম এবং বিষ্ণু। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষদিকে যদিও ইস্টবেঙ্গলকে জয় এনে দেন সুপার সাব পিভি বিষ্ণু।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে উঠে আসে ইস্টবেঙ্গল। সাত মিনিটেই আক্রমণ তুলে এনেছিলেন তন্ময় দাস। তাঁর হেড দারুণভাবে বাঁচান পুলিশ গোলরক্ষক শুভঙ্কর ঘোষ। ১৫ মিনিটেই গোল তুলে নেয় লাল-হলুদ। জেসিন টিকের দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে যান অভিষেক কুঞ্জম। বল ধরে শুভঙ্করকে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান অভিষেক। এরপর  ২৭ মিনিটে ফের সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। গুনান্দ সিং সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৩২ মিনিটে আবারও অভিষেক গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেখান থেকেও গোল হয়নি। ইনস্টেপ ব্যবহার করতে গিয়ে বল পায়ে জড়িয়ে ফেলেন তিনি। প্রথমার্ধের শেষদিকে ধীরে ধীরে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে পুলিশ এসি। তবে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

প্রথমার্ধে সমতা ফেরাতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে লাল-হলুদের জালে বল জড়িয়ে দেন গুরনেজ সিং। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান আফিফ খান। সোল টার্নে বল কাটিয়ে ক্রস করেন তিনি। সুযোগ সন্ধানী গুরনেজ দেহের ভারসাম্য কোনওমতে ঠিক রেখে বল জালে জড়ান। চোটের জন্য ইস্টবেঙ্গল খেলাতে পারেনি কুশ ছেত্রীকে। মাঝমাঠের দখল প্রথমার্ধে ইস্টবেঙ্গলের কাছে থাকলেও সময় বাড়তেই পুলিশ খেলাটা ধরে নেয়। দ্বিতীয়ার্ধে গোল করার পর, মাঝমাঠে ইস্টবেঙ্গলের একের পর এক পাস ইন্টারসেপ্ট করে নিতে থাকেন পুলিশের ফুটবলাররা। ফলে আক্রমণের ঝাঁজ বাড়াতে পারছিল না লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে গোল করা অভিষেককে তুলে নেন বিনু জর্জ। শেষদিকে মাঠে নামেন সুমন দে। নেমেই দারুণ একটা শট নেন তিনি। তবে তা সোজা শুভঙ্করের হাতে চলে যায়। ম্যাচের একেবারে শেষদিকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু পিভি। অভিষেকের জায়গায় নামা বিষ্ণু দারুণ ভাবে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।

আরও পড়ুন:ডার্বি অতীত, এএফসি কাপে মাছিন্দ্রা এফসিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়াই লক্ষ‍্য বাগান কোচের

 

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...