Wednesday, June 3, 2026

ভোটমুখী তেলেঙ্গানায় বড় ধাক্কা বিজেপির, কংগ্রেসে যোগ পাঁচবারের বিধায়কের

Date:

Share post:

ভোটের বাদ্যি বেজেছে কর্নাটকের(Karnataka) পড়শি রাজ্য তেলেঙ্গানাতে(Telengana)। ভোটমুখী তেলেঙ্গানায় শুরু হয়েছে দলবদলের হিড়িক। এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিধায়ক এ চন্দ্রশেখর(A Chandrasekhar)। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেছেন চলতি সপ্তাহেই কংগ্রেসের(Congress ) যোগ দিচ্ছেন দাপুটে এই নেতা।

তেলেঙ্গানার নয়া বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডির কাছে রবিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পাঠিয়েছেন চন্দ্রশেখর। সোমবার সেই চিঠির কথা স্বীকার করে নিয়েছে বিজেপি। এরপরই নিজের কংগ্রেস যোগের তথ্য প্রকাশ্যে আনলেন দাপুটে এই নেতা। প্রসঙ্গত, ভিকারাবাদের বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক চন্দ্রশেখর অখণ্ড অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশমের প্রভাবশালী নেতা ছিলেন। পরবর্তী সময়ে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে বিআরএস) ঘুরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এবার বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিতে চলেছেন চন্দ্রশেখর।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরামের সঙ্গেই তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। তবে নির্বাচনের আগে চন্দ্রশেখরের কংগ্রেস যোগ হাত-শিবিরের শক্তি অনেকখানি বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...