Wednesday, June 24, 2026

বিশ্রামে বিরাট, নতুন বাড়ির তৈরির কাজে হাত দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক, সঙ্গী অনুষ্কা

Date:

Share post:

এই মুহূর্তে ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের পর বিরাট কোহলি দেশে ফিরে এসেছেন। এশিয়া কাপের আগে জাতীয় দলের হয়ে খেলা নেই কোহলির। আর এরই ফাঁকে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে নতুন বাড়ি তৈরির কাজে হাত দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি সেই ছবি ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েক বছর আগে মহারাষ্ট্রের আলিবাগে আট একর জমি কিনেছিলেন বিরাট কোহলি। মুম্বইতে একটি বাড়ি আছে বিরাটের। তবে বছর খানেক আগে আলিবাগে জমিটি কিনেছিলেন বিরুষ্কা জুটি। এতদিন পড়েই ছিল সেই জমিটি। এবার সেই জমিতে শুরু হল বিরাটের বাড়ি নির্মাণের কাজ। জানা যাচ্ছে, প্রথম দিন স্ত্রী অনুষ্কাকে নিয়ে কোহলি যান। তাঁদের সেই ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, আলিবাগে পাশাপাশি আলাদা আলাদা ভাবে দুটি জমি কিনেছিলেন কোহলি এবং অনুষ্কা। সূত্রের খবর, সেই জমিতেই বাড়ি তৈরির কাজ শুরু করলেন তাঁরা।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে ছিলেন বিরাট। এই মূহুর্তে বিশ্রামে রয়েছেন তিনি। সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:কলকাতা লিগে পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...