Saturday, June 13, 2026

ক‍্যারিবিয়ানদের কাছে ম‍্যাচ হারের কারণ হিসাবে ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন দ্রাবিড়

Date:

Share post:

টেস্ট, একদিনের সিরিজ জয় হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। টি-২০ সিরিজে মূলত তরুণ ক্রিকেটারদরই নামিয়েছে টিম ম‍্যানেজমেন্ট। আসন্ন টি-২০ বিশ্বকাপের লক্ষ‍্যে শক্তিশালী দল তৈরি করতে এমনটাই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে এই হারের পর প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে। দলের ব‍্যাটিং, দলের বোলিং নিয়ে উঠছে প্রশ্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের কারণ হিসাবে দলের ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

ম‍্যাচ শেষে দ্রাবিড় বলেন,”আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের লক্ষ্য। সেজন্য পারফরম্যান্সে প্রভাব পড়েছে। তবে যাই হোক, শেষ ম্যাচে আমাদের ব্যাটাররা নিজেদের আরও মেলে ধরতে পারলে, ফলাফল অন্যরকম হতেই পারত। বোলারদের দোষ দিয়ে লাভ নেই। কম রানের পুঁজি হাতে থাকলেও, বোলাররা চেষ্টা করেছে। তবে ব্যাটাররা আরও দায়িত্ব পালন করলে ম্যাচ ও সিরিজের ফলাফল অন্যরকম হতেই পারত।”

কেন বারবার টি-২০ ফর্ম‍্যাটে ব‍্যর্থ হচ্ছে টিম ইন্ডিয়া? এর জবাবে দ্রাবিড় বলেন,”ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেশ কয়েকজন সিনিয়রকে আমরা বিশ্রাম দিয়েছিলাম। তবে যশস্বী, মুকেশ, তিলক ভর্মা, অর্শদীপের পারফরম্যান্সে আমি মুগ্ধ। সমস্যার জায়গা হল আমাদের সাত ও আট নম্বর ব্যাটিং স্লট। ওপেনাররা রান না পেলেও, মিডল অর্ডার ব্যাটাররা অনেক সময় দলকে টেনে দেয়। তবে সমস্যা হল আমাদের লোয়ার অর্ডার। এই ফর্ম‍্যাটে সাত ও নম্বরে মারকুটে ব্যাটারের অভাব। সেজন্য আমাদের অনেক ম্যাচ হারতে হচ্ছে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। আগামী কয়েক মাসের মধ্যে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। সেখানে সাফল্য পেতে হলে বোলারদের রান করা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের কাছে টি-২০ সিরিজ হার ভারতের, দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ

 

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...