Saturday, June 13, 2026

কলকাতা থেকে অ.পহৃত সেনা কর্মী! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ লালবাজারের গোয়েন্দাদের

Date:

Share post:

টাকার প্রয়োজন। আর সেই টাকা হাতাতেই এবার বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন ভারতীয় সেনার এক কর্মী (Indian Army Staff)। কয়েকদিন আগেই রটে যায় ভারতীয় সেনা বাহিনীর ওই কর্মী খাস কলকাতা (Kolkata) থেকে অপহৃত হয়েছেন। বিষয়টি সামনে আসতেই শহরে তোলপাড় পড়ে যায়। এরপরই ঘটনার তদন্তে নামে লালবাজার পুলিশ (Lalbazar Police)। তবে কিছুদিন পর টাকার তাগিদেই মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে ফোন করে অপহরণের খবর দেন ভারতীয় সেনায় কর্মরত ওই যুবক। আর বিষয়টির তদন্ত করতে গিয়েই মাথায় হাত পুলিশ কর্তাদের। এমন ঘটনা কীভাবে ঘটল তা কিনারা করতেই মাথায় হাত লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের।

লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত সেনাকর্মীর নাম অরুণ গুলেরিয়া। তিনি অরুণাচল প্রদেশের ২০ শিখ রেজিমেন্টে সেনাবাহিনীর কর্মী। সেখানে তিনি রাঁধুনি হিসাবে কর্মরত। গত ১২ অগাস্ট শারীরিক পরীক্ষার জন্য অরুণ কলকাতার কমান্ড হাসপাতালে আসেন। তারপর সেখান থেকে বেরিয়ে নিজেই সটান নিউ মার্কেটে (New Market) চলে যান। সেখানে একটি হোটেলে নিজের পরিচয় দিয়ে ভাড়া থাকতে শুরু করেন। সেখানে বসেই এই অপহরণের গল্প ফেঁদে পরিবারকে ফোন করেন। এরপরই পরিবারের সদস্যরা ভয় পেয়ে লালবাজারে যোগাযোগ করেন। আর তারপরই পরিষ্কার হয় আসল রহস্য।

পুলিশ সূত্রে খবর, আচমকাই বেশ কিছু টাকার প্রয়োজন হয় ওই সেনাবাহিনীতে কর্মরত ওই যুবকের। সেই টাকা হাতাতে নিজেই নিজের অপহরণের গল্প ফেঁদেছিলেন সেনাবাহিনীর কর্মী। তাই তাঁকে অপহরণ করা হয়েছে বলে ফোন করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করার ছক কষেছিলেন ওই সেনাকর্মী। কিন্তু তাঁর পরিবার পুলিশে খবর দেন। সেই খবর পেয়ে তদন্তে নেমে তাঁকে উদ্ধার করে কলকাতা পুলিশ। তবে অভিযুক্তকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাল বাজারের তরফে। রবিবার লালবাজারের অপরাধদমন শাখায় অপহরণের অভিযোগ জমা পড়ে। তারপরই তদন্তে নেমে নিউ মার্কেটের হোটেল থেকে সেনাকর্মীকে উদ্ধার করে পুলিশ। তিনি তখন মত্ত অবস্থায় ছিলেন বলেই লালবাজার সূত্রে খবর। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে, তিনি নিজেই পরিবারের সদস্যদের অপহরণের গল্প বলেছিলেন এবং ৪০ হাজার টাকা চেয়েছিলেন।

 

 

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...