Saturday, April 4, 2026

স্বাধীনতা দিবসের আগে ভূস্বর্গে বড় সাফল্য! সেনার গু*লিতে নি*কেশ ১ জ*ঙ্গি অনুপ্রবেশকারী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য ভূস্বর্গে। সীমান্তে অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল জাতীয় নিরাপত্তা বাহিনী। সোমবার ভোররাতে পাঠানকোট জেলার সীমান্তে এক জঙ্গির গতিবিধি লক্ষ্য করে বিএসএফ। তবে সীমান্ত পেরনোর আগেই ভারতীয় সেনার গুলিতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ যাদবপুরে ছাত্র মৃ*ত্যুর ঘটনায় গ্রে*ফতার বিজেপি কাউন্সিলরের ভাইপো!


বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ পাঞ্জাবের পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ বাহিনী দেখতে পেয়েই সতর্ক করে। কিন্তু তারপরও ওই অনুপ্রবেশকারী থামেনি, সে ভারতীয় জমিতেই এগোতে থাকে। বিপদ আশঙ্কা করে বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর।


প্রথমে অনুপ্রবেশকারীকে আটকাতে সতর্ক করা হয়। কিন্তু ক্রমশই ভারতে ঢোকার চেষ্টা করতে থাকে। বাধ্য হয়েই গুলি চালায় বিএসএফ। সীমান্তের ঠিক সামনেই গুলি লেগে মৃত্যু হয় ওই পাক জঙ্গির। যদিও তার পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, মাত্র চারদিন আগে একইভাবে এক জঙ্গির অনুপ্রবেশের ছক বানচাল করেছিল বিএসএফ। গুলিতে নিকেশ হয় সেই পাক জঙ্গিও।
রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে কাশ্মীর উপত্যকায় উৎসবের মেজাজ। জঙ্গি অনুপ্রবেশ রুখতে এবং জঙ্গি হানা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...