Saturday, April 4, 2026

ক‍্যারিবিয়ানদের কাছে টি-২০ সিরিজ হার ভারতের, দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার হার ভারতের। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ক‍্যারিবিয়ানদের কাছে ২-৩ হারে হার্দিক পান্ডিয়ার দল। আর এই হারের ফলে অধিনায়কত্ব, টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বর্তমান ত্রিকেটাররা। আর ভারতের এই হারের পর দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। বললেন, ভারত কোনও কোনও সময় সীমিত ওভারের একটি খুব সাধারণ দল।

ক‍্যারিবিয়ানদের কাছে ভারত সিরিজ হারের পর ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের  বিরুদ্ধে তীব্র কটাক্ষ এবং সমালোচনা করে ভেঙ্কটেশ টুইট করে লেখেন,” ভারত কোনও কোনও সময় সীমিত ওভারের একটি খুব সাধারণ দল। কয়েক মাস আগে টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ দল তাদের হারিয়েছে। ওয়ানডে সিরিজেও আমরা তাদের বিরুদ্ধে হেরেছিলাম। আশা করি তারা নির্বোধ বিবৃতি দেওয়ার পরিবর্তে নিজেদের ব্যর্থতা তুলে ধরবে।”

এখানেই না থেমে ভেঙ্কটেশ প্রসাদ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে আরও বলেন,” ভারতকে তাদের দক্ষতা বাড়াতে হবে। তাদের খিদে এবং তীব্রতার ঘাটতি এবং প্রায়শই অধিনায়ককে অজ্ঞাত দেখায়। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটাররা বোলিং করতে পারে না। হ্যাঁ, ক্রিকেটারের খুঁজে না আনা এবং অন্ধ হওয়া এটার গুরুত্বপূর্ণ কারণ। কেউ আপনার প্রিয় ক্রিকেটার, কিন্তু ভালোর দিকে তাকান এবং সেই মতো দল নির্বাচন করা হোক।”

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হেরে নিজের ঘাড়েই দায় চাপালেন হার্দিক

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...