Thursday, June 25, 2026

স্বাধীনতা দিবসের দিনেও বৃষ্টি,পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বর্ষার মরসুম দক্ষিণবঙ্গে দেরিতে এলেও অগাস্ট মাস থেকেই শুরু হয়েছে বর্ষার দাপট। সোমবার সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনে বৃষ্টি দোসর হতে পারে। অথবে ব্ষ্টি মাথায় নিয়েই উদযাপন করতে হবে স্বাধীনতা দিবস। এমনটাই পুর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ ধমকে-চমকে আটকানো যাবে না, বাংলাকে বিশ্বের মঞ্চে নিয়ে যাবে কন্যাশ্রীরা: মুখ্যমন্ত্রী
শুক্রবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তারপর থেকেই কখনও হালকা কখনও আবার মাঝারি বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার এবং মঙ্গলবারও কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ সকাল থেকেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তেজ তেমন না থাকলেও বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে।তবে সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ থেকে ৯৪ শতাংশ।
তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
image-598036″ src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2023/08/04003039/IMG-20230804-WA0003-1.jpg” alt=”” width=”1600″ height=”1066″ /> 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...