Thursday, June 25, 2026

নির্বিচারে ধরপাকড়, সম্পত্তি ধ্বং.স ন্যায় বিচারের পথে বাধা, ‘বুলডোজার নীতি’র সমালোচনায় প্রধান বিচারপতি?

Date:

Share post:

উত্তর প্রদেশের(UttarPradesh) যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) বুলডোজার নীতি সমালোচিত হয়েছে গোটা দেশে। এবার সেই ইস্যুতেই নাম না করে যোগীর নির্বিচারে সম্পত্তি ধ্বংসের নীতির তীব্র সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি নির্বীচারে ধরপাকড়ের ঘটনারও নিন্দায় সরব হলেন তিনি। জানালেন, এই ধরনের ঘটনায় রাশ টানতে সরকারের দায়বদ্ধ হতে হবে, দেশের প্রতিটি ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‘নির্বিচারে সম্পত্তি ধ্বংস এবং গ্রেফতারির ঘটনা ন্যায়বিচারের পথে অন্তরায়।’’ নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ৭৭তম স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে চন্দ্রচূড়ের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘আমাদের সংবিধানে বিচারবিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। যাতে শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করে, তা নিশ্চিত করার দায়িত্ব বিচারবিভাগের।’’ দেশের সব মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার পথে বাধাগুলি দূর করাই আদালতের সামনে সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ বলে জানান তিনি।

প্রসঙ্গত, আদালতের বিচারের আগে অভিযুক্ত নির্দিষ্ট জনগোষ্ঠীর ব্যক্তিদের সম্পত্তি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নীতি জারি রয়েছে উত্তর প্রদেশে। এই ধরনের ঘটনায় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাঁদের সঙ্গে আরও একাধিক বিশিষ্ট নাগরিক। এই ইস্যুতেই সুপ্রিম বিচারপতির এহেন মন্তব্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- রাজভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রী, অন্ধকার থাকলে আলোও আছে: যাদবপুর নিয়ে মন্তব্য রাজ্যপালের

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...