Saturday, April 4, 2026

রংবেরঙের পাগড়ি, কলার দেওয়া পাঞ্জাবি! স্বাধীনতা দিবসে ফের নজর কাড়ল প্রধানমন্ত্রীর পোশাক

Date:

Share post:

আজ দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এরইমধ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবারের মতো এবছরও নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক। বিশেষ করে তাঁর রংবেরঙের পাগড়ি।যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনাও। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মোদি স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁর পোশাক নিয়ে চর্চা হয়েছে। এবারও তার অন্যথা হল না।

আরও পড়ুনঃ দেশ মণিপুরের পাশে আছে: ৭৭ তম স্বাধীনতা দিবসে ‘হিংসা’ প্রসঙ্গে মুখ খুললেন মোদি
এদিন প্রধানমন্ত্রীকে রংবেরঙের পাগড়িতে দেখা যায়। সামনের দিকে লাল ও হলুদ রঙের আধিক্য থাকলেও, পাশে সবুজ, বেগুনি এসব নানা রং রয়েছে। পাগড়িতে ছোট ছোট বাঁধনির কাজ করা, যা রাজস্থানের সংস্কৃতির প্রতীক। পাগড়িটি পিছন দিকে পেশ অনেকটা লম্বা হয়ে ঝুলছে।
ওই পাগড়ির সঙ্গে তিনি পরেছেন কলার দেওয়া সাদা পাঞ্জাবি।তার উপরে ঘন নস্যি রঙের হাফ কোট।
প্রসঙ্গত,চলতি বছরের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল একটি বহু বর্ণের রাজস্থানি পাগড়িতে। ভারতের বৈচিত্রের প্রতীক হিসেবেই তিনি এই পাগড়ি পরেন। ওই দিন ছিল বসন্ত পঞ্চমী, তাই তাঁর পাগড়িতে ছিল বসন্ত রঙেরই আধিক্য।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ, মঙ্গলবার ঠিক সাড়ে ৭টায় লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত, জনগণমন…। তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ।উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...