Tuesday, April 14, 2026

প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার মহম্ম‍দ হাবিব

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার মহম্ম‍দ হাবিব। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ময়দানের বড়ে মিঞা। মৃত‍্যুকালে হাবিবের বয়স হয়েছিল ৭৪ বছর। তিন প্রধানেই দাপিয়ে খেলেছেন হাবিব। তাঁর মৃত‍্যুতে শোকের ছাড়া কলকাতা ময়দানে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন ময়দানের বড়ে মিঞা। ধীরে ধীরে তাঁর নষ্ট হয়ে যাচ্ছিল স্মৃতিশক্তি। কাউকে চিনতে পারছিলেন না। এমনকী হাঁটাচলা করার শক্তিও আস্তে আস্তে হারাচ্ছিল হাবিবের। সেই সময় তাঁর পাশে দাঁড়ায় ইস্টবেঙ্গল। অসুস্থ হাবিবের পরিবারকে আর্থিক সাহায্য করেন লাল-হলুদ কর্তারা।

১৯৬৬ সালে হায়দারাবাদ থেকে কলকাতায় আসেন হাবিব। কলকাতায় এসে নাম লেখান ইস্টবেঙ্গলে। তারপর প্রায় ১৮ বছর কখনও মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল আবার কখনও মহামেডান জার্সিতে ময়দান কাঁপিয়েছেন হাবিব। লাল-হলুদের জার্সিতে খেলেছেন ৮ বছর। গোল করেছিলেন ১১৩টি। ৬০ এবং ৭০ দশকের কলকাতা ফুটবলের অন্যতম বড় তারকা ছিলেন মহম্মদ হাবিব। শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও খেলেছেন ময়দানের এই কিংবদন্তি ফুটবলার। ১৯৬৯ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জেতেন তিনি। সেবার সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। জোড়া হ্যাটট্রিক-সহ ১১টি গোল ছিল তাঁর ঝুলিতে।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন পন্থ? বিশ্বকাপে কি পাওয়া যাবে ভারতের এই উইকেটরক্ষক ব‍্যাটারকে?

 

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...