Saturday, April 4, 2026

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত! স্বাধীনতা দিবসে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। স্বাধীনতা দিবসে সকাল থেকেই ভ্যাপসা গরম। সকাল থেকে বৃষ্টি না হলেও বেলা গড়াতেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর একাধিক জেলায় বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ র‌্যা.গিং পর্বে রেলিংয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল স্বপ্নদীপকে? র.হস্য উন্মোচনে তদন্তকারীরা

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখার কারণে আরও কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যজুড়েই। চলতি সপ্তাহে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ১৭ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিউ ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পং এবং দার্জিলিং জেলাতে বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী রবিবার থেকে তা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...