Saturday, March 14, 2026

দু-দশক পর মণিপুরে ফিরল বলিউড, স্বাধীনতা দিবসেই হিন্দি ছবির প্রদর্শনী!

Date:

Share post:

এ যেন সত্যিকারের স্বাধীন হওয়ার আনন্দ। নিষেধাজ্ঞার অবসানে এবার বিনোদনের খোলা হাওয়া ছুঁয়ে গেল হিংসা আর দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে (Manipur)। এত রক্তপাত, এত হিংসা, এত ঘরপোড়া অসহায়তার পরেও নিজেদের ‘ভারতীয়’ প্রমাণ করার এক দাঁতচাপা লড়াই দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে (77th Independence day)চাক্ষুষ করলেন মণিপুরবাসী। প্রায় দু দশকের ব্যবধানে মণিপুরে প্রকাশ্যে প্রদর্শিত হল হিন্দি সিনেমা। চূড়াচাঁদপুর জেলার রেংকাইয়ের মাঠে প্রথম ছবি হিসেবে বেছে নেওয়া হল ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’কে (URI-The Surgical Strike)। শেষবারের মতো বলিউডি স্বাদ এনে দিয়েছিলেন ‘ কুছ কুছ হোতা হ্যায়’ -এর (Kuch Kuch Hota Hai) রাহুল আর অঞ্জলি। সেই নস্টালজিয়ার ঘোর কাটিয়ে মঙ্গলবার কুকিদের মাঝেই মাথা উঁচু করে ভিকি কৌশলের ” How’s the josh” শোনা গেল।

আদিবাসী সংগঠন এইচমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় চূড়াচাঁদপুর জেলার রেঙ্কাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। সংগঠনের তরফে বলা হয়, আদিবাসীদের সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি। গত দু’দশক ধরে এই চেষ্টা চলছে। এর প্রতিবাদেই স্বাধীনতা দিবসে হিন্দি ছবি প্রদর্শন। উল্লেখ্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন রেভেলিউশনারি পিওপলস ফ্রন্ট (Revolutionary People’s Front) ২০০০ সালের সেপ্টেম্বরে মণিপুরে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করে দেয়। এক সপ্তাহের মধ্যে ৮ হাজার অডিও ও ভিডিও ক্যাসেট পুড়িয়ে দেয় আরপিএফ (RPF)।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...