Sunday, April 12, 2026

লাগাতার বর্ষণে রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ল সেতু! আটক অন্তত ২০০ পুণ্যার্থী

Date:

Share post:

বর্ষার মরসুম আসতেই প্রকৃতির ‘রোষানলে’ উত্তরাখণ্ড। লাগাতার বৃষ্টির জেরে জোশীমঠের পর এবার রুদ্রপ্রয়াগেও বিপত্তি। মঙ্গলবার রুদ্রপ্রয়াগের বানতোলিতে ভেঙে পড়ল একটি সেতু।এর জেরে এখনও কোনও হতাহতের খবর না মিললেও বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুনঃ রুদ্রপ্রয়াগে মিলল গোপন হ্রদের সন্ধান! গুগল ঘেঁটে হিমালয়ের বুকে নতুন আবিষ্কার
প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বানতোলি ব্রিজ ভেঙে পড়ে। মধু গঙ্গা নদীর উপরে তৈরি ওই সেতু দিয়েই মন্দিরে যেতে হয়। সেতু ভেঙে পড়ার জেরে বহু পর্যটক মন্দিরে আটকে পড়েন। যারা কেদারনাথে যাচ্ছিলেন, তারাও আটকে পড়েন। কমপক্ষে ২০০ জন পর্যটক বর্তমানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। অনেকের অভিযোগ, তারা বিগত দুই দিন ধরে আটকে রয়েছেন। এখনও অবধি কাউকে উদ্ধার করা হয়নি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে উদ্ধারকাজে সময় লাগছে। সেতুটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় দড়ির সাহায্যে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...