Saturday, April 4, 2026

ধুপগুড়ি বিধানসভা আসনে ৫ সেপ্টেম্বর উপনির্বাচন, মোতায়েন ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

আগামী ৫ই সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগণনা ৮ সেপ্টেম্বর। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। ভোট প্রক্রিয়ার উপর নজরদারির জন্য বুধবার থেকেই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা সেখানে পৌঁছেছেন। সাধারণ পর্যবেক্ষণের পাশাপাশি সেখানে একজন ব্যয় পর্যবেক্ষক এবং একজন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে ২ লক্ষ ৬৮ হাজারের বেশি ভোটদাতা ২৬০ টি বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে শুন্য হওয়া তফসিলি জাতি সংরক্ষিত ধূপগুড়ি আসনে উপনির্বাচন ঘোষণা করেছে। অন্য রাজ্যের ছটি বিধানসভা আসনের সঙ্গে সঙ্গে ধুপগুড়ি আসনে আগামী ৫ সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। উপনির্বাচনের জন্য ১০ আগস্ট থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী আজ ১৭ আগস্ট। ১৮ ই আগস্ট জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ভোট নেওয়া হবে ৫ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে।

আরও পড়ুন- Article 370: শীর্ষ আদালতে শুনানিতে মুফতি, উঠল ‘রাম’ ও ‘রঘুবংশের’ প্রসঙ্গ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...