Wednesday, April 8, 2026

‘ফাই.টার’-এর ফার্স্ট লুকে যু.দ্ধে নামার ইঙ্গিত হৃত্বিক-দীপিকার!

Date:

Share post:

পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) মানেই রক্ত গরম করা অ্যাকশন মুভি। ‘ওয়ার’ থেকে ‘পাঠান’ – সব সিনেমাই সুপারহিট। এবার হৃত্বিক রোশনকে (Hrithik Roshan) নিয়ে যুদ্ধে নেমে পড়লেন তিনি। সঙ্গী হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ৭৭ তম স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে এল তাঁদের আগামী ছবি ‘ফাইটার’-এর প্রথম পোস্টার (‘Fighter’ First Poster)। বড়পর্দায় এই প্রথমবার জুটি বাঁধছেন বলিউডে গ্রিক গড ও পদ্মাবতী।

দীপিকা পাডুকোন নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করলেন তাঁর আগামী ছবির ফার্স্ট লুকের টিজার। পুরোপুরি যোদ্ধা লুকেই দেখা গেল তাঁকে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি, মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত ‘ফাইটার’। অন্যদিকে স্মার্ট ম্যানারিজমে ধরা দিয়েছেন হৃত্বিক, পরনে পাইলট জি-স্যুট ও গ্লাভস। এছাড়াও ছবিতে দেখা যাবে অনিল কাপুর (Anil Kapoor), করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় সহ একাধিক তারকাকে। ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ ছবির পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় ছবি।


 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...