Saturday, March 14, 2026

লিভ-ইন সম্পর্ক নিয়ে ব্যতিক্রমী নির্দেশ কেরালা হাই কোর্টের

Date:

Share post:

লিভ-ইন (Live-In) সম্পর্কেও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে পারবেন কোনও মহিলা। সম্প্রতি এক মামলায় পর্যবেক্ষণে কেরল হাই কোর্ট (Kerala High Court) জানিয়েছে, কোনও মহিলা যদি লিভ ইন সম্পর্কে থাকেন তাহলেও ডোমেস্টিক ভায়োলেন্স অ্য়াক্ট অনুসারে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করতে পারেন। এর জন্য বৈবাহিক সম্পর্ক বাধ্যমূলক নয়।

কেরল বাই কোর্টের বিচারপতি অনিল কে নরেন্দ্রন ও বিচারপতি পিজি অজিত কুমারের পর্যবেক্ষণ অনুযায়ী, লিভ ইন সম্পর্কে থাকা কোনও নারীর উপর যদি কোনও পুরুষ নির্যাতন করেন তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুসারে নির্যাতিত মামলা দায়ের করতে পারেন। এই অ্যাক্ট অনুযায়ী, যদি কোনও নারী-পুরুষ একসঙ্গে বাস করেন বা কোনও একটা সময় একসঙ্গে বাস করতেন- বিয়ে করে বা অন্য কোনও সম্পর্কের মাধ্য়মে থাকতেন, অথবা যৌথ পরিবারের অংশ হিসাবে থাকেন- তাহলেই মহিলা একাই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুসারে আবেদন করতে পারেন।

ডিভি অ্য়াক্টের ১২ নম্বর ধারায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি মামলাটিকে পারিবারিক আদালতের নিয়ে যেতে চান। তবে কেরল হাই কোর্ট জানায়, মামলাটি পারিবারিক আদালতে পাঠানো ঠিক হবে না। কারণ সেখানে শুধু বিয়ের সম্পর্কে জটিলতা থাকলে সেটাই বিচার হয়। কারণ ওই মহিলা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। এরপরই ওই ব্যক্তির আবেদনটি নাকচ করে দেওয়া হয়।

আরও পড়ুন- দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্মদিনে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...