Friday, April 10, 2026

টলিউডের নতুন গোয়েন্দা ‘ভাদুড়িমশাই’, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গল্প এবার OTT-তে

Date:

Share post:

বাংলা সাহিত্যের হাত ধরে বিনোদন জগতেও এখন একঝাঁক গোয়েন্দাদের (Bengali Detectives) রমরমা। সেখানে যেমন প্রতিযোগিতা আছে তেমনই চরিত্রের রূপ বদল নিয়ে এক্সপেরিমেন্ট চলছে অনবরত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমায় নতুন ভাবে টলিউডের কাছে ধরা দিয়েছেন তারকা সাংসদ দেব। এবার আরেক তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)গোয়েন্দা রূপে টালিগঞ্জে আত্মপ্রকাশ করতে চলেছেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর (Nirendranath Chakraborty)লেখা ‘ভাদুড়িমশাই’ চরিত্রে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। তবে বড়পর্দায় নয়, এই গোয়েন্দা গল্প আসবে OTT প্ল্যাটফর্মে। পরিচালনার দায়িত্বে অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় (Avijit Guha and Sudeshna Roy)।

রহস্য সমাধানে অভিনেতা হিসেবে চিরঞ্জিতের অভিজ্ঞতা কিছু কম নয়। এর আগে তিনি অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কিরীটী চরিত্রে এবং অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ ছবিতে গোয়েন্দা চন্দ্রকান্তের ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই সিরিজ়ে তাঁর চরিত্রটি যে একদম আলাদা তা নিয়ে কারোর সন্দেহ নেই। উল্লেখ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্ট চরিত্র চারুচন্দ্র ভাদুড়ি ওরফে ভাদুড়িমশাই এক জন সিবিআই অফিসার। অবসরের পরেও একটি ডিটেকটিভ এজেন্সির মাধ্যমে রহস্য সমাধান করেন তিনি। যদিও ওয়েব সিরিজের জন্য কোন গল্পকে বেছে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...