Tuesday, April 7, 2026

জি ২০-সম্মেলনে এবার সত্যজিতের ‘পথের পাঁচালী’!

Date:

Share post:

আজ থেকেই শুরু হয়েছে জি ২০ (G-20)সম্মেলন আয়োজিত চলচ্চিত্র উৎসব। ১৬টি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক সিনেমা (International Movies) দেখা হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে (Film Festival)। যেখানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে মেক্সিকো, কোরিয়া এমনকি ব্রাজিলের ছবিও দেখানো হবে। কিন্তু উদ্বোধনের আলাদা আকর্ষণ সত্যজিতের ম্যাজিক। বাঙালির গর্বের মানিকের কালজয়ী সৃষ্টি দিয়েই এই উৎসবের যাত্রা শুরু। দেশ বিদেশের অতিথিরা বড়পর্দায় দেখবেন অপু, দুর্গা, সর্বজয়াদের আবেগ। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ পথের পাঁচালী ‘ (Pather Panchali)দিয়েই এবার বিশ্বকে স্বাগত জানাচ্ছে জি-২০ চলচ্চিত্র উৎসব।

এবারে ভারত জি ২০ সম্মেলনের আয়োজক দেশ। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক আরও বাড়ানোর জন্যই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (IIC) এবং বিদেশ মন্ত্রকের G20 সচিবালয়। এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষীয়ান বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) এবং G20 শেরপা অমিতাভ কান্ত আজ এই উৎসবের উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। ‘ পথের পাঁচালী’র পাশাপাশি অস্ট্রেলিয়ার ‘উই আর স্টিল হিয়ার’, ব্রাজিল, জাপানের ‘অ্যারিস্টোক্র্যাটস’ ও ‘মেজক্যুইট’স হার্ট’ রয়েছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সিডি দেশমুখ অডিটোরিয়ামে বিনামূল্যেই দেখা যাবে প্রত্যেকটি সিনেমা।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...