Saturday, April 4, 2026

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত!তিলোত্তমায় ঝেঁপে বৃষ্টি

Date:

Share post:

বর্ষার মরসুম আসতেই বানভাসি পরিস্থিতি উত্তর ভারতের একাধিক রাজ্যে। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ডের বহু এলাকা। উত্তরবঙ্গেও দিনের পর দিন ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তবে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না হলেও গত শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় থাকবে।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে হিমাচলে মৃ.ত্যু বেড়ে অন্তত ৬০! উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা

বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের। উপরের দিকের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় যা হিমালয়ের পাদদেশ দিয়ে বিস্তৃত হয়েছে৷ এরই দোসর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একধাক্কায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে৷ একনজরে দেখে নিন কোথায় কোথায় বৃষ্টি হবে-
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । এছাড়াও বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগণা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝেঁপে বৃষ্টি হবে। বৃহস্পতিবার তুমুল বৃষ্টি হবে পুরুলিয়া ও বাঁকুড়াতেও।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...