Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে দুরন্ত জয় পেল জুয়ান ফেরান্দোর দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাছিন্দ্রা এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ে জোড়া গোল আনোয়ার আলির। একটি গোল বিশ্বকাপ জেসন ক‍্যামিন্সের।

২) ডার্বি জেতার পরও জয়ের ধারা অব‍্যাহত ইস্টবেঙ্গল এফসির। ডুরান্ড কাপে দুরন্ত জয় পেল কার্লোস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব এফসিকে হারাল ১-০ গোলে। এই জয়ের ফলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন জেভিয়ার সিভেরিও।

৩) একেবারে ঝাঁ চকচকে। নতুন রূপে তৈরি মহামেডান স্পোর্টিং ক্লাব। উদ্বোধনে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। গ‍্যালারি তৈরির জন‍্য ৬০ লক্ষ‍ টাকার অনুদান মুখ‍্যমন্ত্রী। এর পাশাপাশি মহামেডানকে আইএসএল খেলতে হবে বলে জানান মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

৪) সাদা-কালো ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মান
প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং আসলাম পারফেজকে। ক্লাবের পক্ষ‍্য থেকে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় তাঁদের হাতে। এই সম্মান পেয়ে আপ্লুত ভাস্কর-আসলাম।

৫) পিএসজি ছেড়ে আল হিলালে সই করলেন নেইমার জুনিয়র। সূত্রের খবর, আল হিলালে মোট ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকার চুক্তিতে সই করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

আরও পড়ুন:এএফসি কাপে দুরন্ত জয় মোহনবাগানের, মাছিন্দ্রা এফসিকে হারাল ৩-১ গোলে

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...