Saturday, April 4, 2026

পুজোর আগে পর পর দু’টি শনিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

Date:

Share post:

সামনেই পুজো । তার আগে পর পর দু’টি শনিবার অর্থ্যাৎ ১৯ ও ২৬ অগস্ট সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বুধবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য ওই দু’দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ মেট্রোর কাজের জন্য আজ থেকেই বন্ধ সেক্টর ফাইভের রাস্তা! 

শুধু শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই কাজ হবে তাই নয়।মেট্রোর তরফে বলা হয়েছে, পর পর দুই শনিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশ নির্মীয়মাণ, সেখানেও ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ হবে। ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট হার্ডঅয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত একটি কারিগরি প্রক্রিয়া। তারও কাজ হবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো (গ্রিন লাইনে)-য় এখন বহু মানুষ যাতায়াত করেন। বিশেষ করে সল্টলেকের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজে যাওয়া অনেকে এই রুট ব্যবহার করেন। ফলে, শনিবার যাঁদের কর্মক্ষেত্রে যেতে হয় তাঁদের ১৯ ও ২৬ অগস্ট বিকল্প রাস্তায় যেতে হবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...