Saturday, April 4, 2026

উত্তর কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি! চাপা পড়ে নি.হত ১, আ.হত ২

Date:

Share post:

কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক বোর্ডও টাঙানো ছিল বাড়ির দেওয়ালে। তাও দিনের পর দিন বাড়িটিতে বাস করছিলেন ৩০ থেকে ৪০ জন বাসিন্দা। বুধবার রাতে আচমকাই ভেঙে পড়ে পুরনো বাড়িটি । ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে নিহত হন এক মহিলা। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায়।ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে রয়েছে পুলিশ।

 

আরও পড়ুন:Article 370: শীর্ষ আদালতে শুনানিতে মুফতি, উঠল ‘রাম’ ও ‘রঘুবংশের’ প্রসঙ্গ
পুলিশ সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা আতঙ্কে বাইরে বেরিয়ে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়ে এক দম্পতি এবং এক নাবালক ।দমকলের সাহায্যে রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় এক মহিলার। বাকি দু’জনের চিকিৎসা চলছে ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...